Showing posts with label Kaustav Dey. Show all posts
Showing posts with label Kaustav Dey. Show all posts

Sunday, March 9, 2014

সেই ক্লাসরুম

মনে পড়ে সেই প্রথম দিনের কথা ?
অবাক চোখে তাকিয়ে ছিলাম তোর দিকে-
কি জানি একটা ঘোর লেগেছিল চোখে!
ছুঁয়ে দেখেছিলাম-
তোর বুকের পাঁজরগুলো।
পেয়েছিলাম আমার মতোই আরও অনেককে!
মু‍গ্ধ, বিস্মিত, কৌতুহলী কিংবা ভীতও!
তারপর থেকে অনেকটা পথ পার করেছি।
তুই এসেছিস নানা ভাবে, নানা সাজে;
কিন্তু সঙ্গ ছাড়িসনি।
কখনও বিরক্ত হয়েছি-
তোর আঁকড়ে ধরার চেষ্টায়।
কিন্তু যেন এগিয়ে আসছে সেই সময়-
তোকে ছেড়ে যাওয়ার,
Just miss করার।

আমার কান্না-হাসির মুহূর্ত,
টিফিন কাড়ার ঝগড়া;
বেঞ্চ যখন তবলা,
আর তুই গানের আখড়া।

আজ শাস্তি পাওয়ার দিনে,

ক্লাসরুম দাঁড়িয়ে কাঁদে একলা মনের কোণে।।