Showing posts with label Poems. Show all posts
Showing posts with label Poems. Show all posts

Sunday, March 9, 2014

সেই ক্লাসরুম

মনে পড়ে সেই প্রথম দিনের কথা ?
অবাক চোখে তাকিয়ে ছিলাম তোর দিকে-
কি জানি একটা ঘোর লেগেছিল চোখে!
ছুঁয়ে দেখেছিলাম-
তোর বুকের পাঁজরগুলো।
পেয়েছিলাম আমার মতোই আরও অনেককে!
মু‍গ্ধ, বিস্মিত, কৌতুহলী কিংবা ভীতও!
তারপর থেকে অনেকটা পথ পার করেছি।
তুই এসেছিস নানা ভাবে, নানা সাজে;
কিন্তু সঙ্গ ছাড়িসনি।
কখনও বিরক্ত হয়েছি-
তোর আঁকড়ে ধরার চেষ্টায়।
কিন্তু যেন এগিয়ে আসছে সেই সময়-
তোকে ছেড়ে যাওয়ার,
Just miss করার।

আমার কান্না-হাসির মুহূর্ত,
টিফিন কাড়ার ঝগড়া;
বেঞ্চ যখন তবলা,
আর তুই গানের আখড়া।

আজ শাস্তি পাওয়ার দিনে,

ক্লাসরুম দাঁড়িয়ে কাঁদে একলা মনের কোণে।।

এক প্রেমিক আর এক ঝাড়ুদার

মাঝে মাঝে একা হওয়ার বিলাসিতা
--- আজ আর নেই !

নিঃসঙ্গতার বড়াই করতে করতে ক্লান্ত মন।
প্রিয় বকফুল শালোয়ার
জায়গা পেয়েছে গলির মােড়ে –
কালো প্লাস্টিকে ঢাকা মুখ।

ফোঁটা ফোঁটা লাল রং রাস্তায় ;
হিমশীতল ঘরে শীতলতম তোর হাত।
নীল চোখ এখনও ভয়ে মাখা মাখি।

আমি কি একা ? নাকি তোমরাও সবাই ?
আরও একটা আধখালি শব্দের ব্যাগ
শেষ চিৎকারে ছারখার।
কতদিন আগুন জ্বালাইনা ......
কতদিন বৃষ্টিতে ভিজিনা ......

Saturday, February 22, 2014

BEতান

আমি ধূমকেতু
স্বল্প সময়ের উজ্জ্বলতাটুকু আমার সম্বল
আর সম্বল তোমরা ...


তোমাদেরই ভাষা আমি,
তোমাদেরই হারানো সুর,
তোমাদের ফিরে পাওয়ার গল্প।
তোমাদের প্রতিবাদের আগুন
ঝরে পড়ুক আমার বুক চিরে।


তোমাদের মনন হৃদয়
প্রকাশিত হোক আমার শরীরে।


তোমাদের প্রতি নিবেদিত প্রাণ,
   তোমাদেরই,
BEতান।